[b]গাজীপুর:[/b] বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনকে আটকের প্রতিবাদে গাজীপুরে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম এ কর্মসূচি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,আওয়ামীলীগ সরকার অবৈধভাবে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটক করেছে। এরই প্রতিবাদে জেলা বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি দেয়া হয়েছে।
ঢাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন,বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ৬জনকে গ্রেপ্তার করে। পরে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে নাজিম উদ্দিন এমপি ও ফজলুল হক মিলনকে আটক করে বাকিদের ছেড়ে দেয়া হয়।
শ্রেণীহীন
গাজীপুরে বুধবার হরতাল
বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনকে আটকের প্রতিবাদে গাজীপুরে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।





