[b]গাজীপুর:[/b] রোববার বিকালে গাজীপুরে দুটি গ্রেনেড,একটি পিস্তল,দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দু'জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- পটুয়াখালীর মাকামা গ্রামের আসলাম মিয়া (২৩) ও শেরপুর জেলার রঞ্জন বেপারীর ছেলে আব্দুল করিম (২৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে গাজীপুর মহানগরের দক্ষিণ ভোগড়া এলাকার একটি নির্জন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই এলাকা থেকে বসা অবস্থায় আসলাম ও আব্দুল করিমকে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে দুটি গ্রেনেড,একটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুই জনকে আটক করা হয়েছে।