মাদারীপুরে শ্রমিক পরিবহন ইউনিয়নের ডাকা মহাসড়কে অবৈধ যানবাহন নছিমন-করিমন ও ভটভটি চলাচলের প্রতিবাদে মাদারীপুরে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন ধর্মঘটের চলছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মঘটের কারণে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।
এর আগে বুধবার রাতে জরুরি সভা ডেকে শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুর শরীফ সাংবাদিকদের এই পরিবহন ধর্মঘটের কথা জানান।
সভায় শ্রমিক নেতারা জানায়,  দীর্ঘদিন যাবত মাদারীপুরের আঞ্চলিক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এসব যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না।
[b]মাদারীপুর, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]