ঝিনাইদহের কোটচাঁদপুরে যৌথবাহিনীর গুলিতে উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক স্কুল শিক্ষক এনামুল হক (৪৫) নিহত হয়েছেন।
রোববার ভোরে কোটচাঁদপুর উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। পুলিশের দাবি বিদ্যালয় মাঠটিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, এসময় ওই জামায়াত নেতা নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও দুইটি তাজা বোমা উদ্ধার করেছে।
পুলিশের দাবি প্রায় আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৩০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
তবে জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনামুলক হককে শনিবার বিকালে আটক করার পর হত্যা করা হয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী খান বলেন, নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গভীর রাতে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান শুরু করে যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ও ৩টি বোমা ছুঁড়ে সন্ত্রাসীরা। যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা ৩০ রাউন্ড গুলি চালায়। উভয় পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এনামুল হক নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে। মারাত্মক আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এসময় পুলিশের এসআই মিজানুর রহমান, এএসআই মোক্তার হোসেন ও কনস্টেবল জয়দেব আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিহত এনামুল হকের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত জামায়াত নেতা এনামুল হক কোটচাঁদপুর উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম জানান, নিহত এনামুল কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও একজন স্কুল শিক্ষক। তিনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুয়াবিয়া হোসেনের পক্ষে শনিবার বিকালে মনোনয়ন জমা দিতে কোটচাঁদপুরের ইউএনও কার্যালয়ে যান। বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে পুলিশের সাদা পোশাকধারী একটি দল তাকে আটক করে। তিনি দাবি করেন, আটকের পর তাকে রাতের কোন এক সময়ে হত্যা করা হয়েছে।
ঢাকা, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এআআর
শ্রেণীহীন
ঝিনাইদহে যৌথবাহিনীর গুলিতে জামায়াত নেতা নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুরে যৌথবাহিনীর গুলিতে উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক স্কুল শিক্ষক এনামুল হক (৪৫) নিহত হয়েছেন। রোববার ভোরে কোটচাঁদপুর উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। পুলিশের দাবি বিদ্যালয় মাঠটিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, এসময় ওই জামায়াত নেতা নিহত হন।





