বগুড়ায় নাইম বাবু (১০) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। নাইম ধুনটের নটাবাড়ি গ্রামের আবু হানিফের ছেলে।
জানা যায়, নাইম গ্রামের পাশে বড়বিলা হাফেজী মাদ্রাসায় লেখাপড়া করতো। সোমবার বিকালে সে নিখোঁজ হয়। মঙ্গলবার রাত ১০টায় তার বাবাকে কে বা কারা ফোনে জানায়,তার ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে তারা ৫০ হাজার টাকা দাবি করে।  রাতেই তিনি মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সোমবার বিকাল থেকে তার ছেলে নিখোঁজ।
মাদ্রাসা কর্তৃপক্ষ ধারণা করেছিলেন কাউকে না জানিয়ে নাইম বাড়ি চলে গেছে। কিন্তু মুঠোফোনে মুক্তিপণ দাবি করার পর অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে আবু হানিফ বুধবার ধুনট থানায় মামলা করেছে। পুলিশ অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]