[b]ওয়াশিংটন:[/b] বিগত নির্বাচনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে হতাশা প্রকাশ করলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ জানান, যুক্তরাষ্ট্র তার চলমান কুটনৈতিক নিয়মে নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।
হার্ফ আরো বলেন, অবশ্যই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে তোলা হয়েছে। নতুন সংসদের প্রায় অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা কেবল প্রতীকী প্রতিদ্বন্দ্বী থাকায় এই নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে মার্কিন উদ্বেগ আরো পরিষ্কার করা হবে।
শেখ হাসিনা সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে কি-না, এমন প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলেন, অবশ্যই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টিও পরিষ্কারভাবে তুলে ধরা হবে।
[b]নির্বাচনকে গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দেয়া হবে না:[/b]
সাংবাদিক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ আরো বলেন, সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত রাখা মানেই বাংলাদেশের ৫ই জানুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দেওয়া নয়। ঐ নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্খার বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি বলে এর অগ্রহণযোগ্যতা বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্বের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বরং নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ অব্যাহত রেখেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে স্বীকৃতি দেয়নি, এই নির্বাচনের মাধ্যমে এখন যে সরকার গঠিত হলো যুক্তরাষ্ট্র কি তাকে স্বীকৃতি দেবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম সিদ্ধান্তগুলো ঠিক এভাবে নেওয়া হয় না। নির্বাচিত সরকারগুলোর সঙ্গে আমরা অবশ্যই কাজ করে থাকি। কিন্তু এই নির্বাচন (বাংলাদেশের ৫ই জানুয়ারির নির্বাচন) বিষয়ে আমাদের হতাশার কথা আমরা ইতিমধ্যেই সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।
তিনি বলেন, আমরা মনে করি এই নির্বাচনে বিশ্বাসযোগ্য উপায়ে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। কেননা নতুন সংসদের প্রায় সবগুলো আসনেই কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না কিংবা নামমাত্র প্রতিনিন্দ্বতা ছিলো। এই (নির্বাচন) বিষয়ে যেহেতু আমাদের উদ্বেগ রয়েছে, তাই আমরা তা স্পষ্ট করেই বলব।
শ্রেণীহীন
স্বাভাবিক সম্পর্ক রাখলেও একতরফা নির্বাচনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র
বিগত নির্বাচনে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে হতাশা প্রকাশ করলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ জানান, নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে তার দেশ।





