[b]ঢাকা:[/b] ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত আসনগুলোতে বৃহস্পতিবার নির্বাচনে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চারটি আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী দুটি আসনে ও জাতীয় পার্টি একটি আসনে বেসরকরীভাবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকটে আলতাফ আলী (লাঙ্গল) বেসরকারীভাবে  এমপি নির্বাচিত হয়েছেনে। তিনি পেয়েছেন, ১৭ হাজার ৮৭৯ ভোট।
তার একমাত্র প্রতদ্বন্দী  জেপির (মঞ্জু) আমিনুল ইসলাম সরকার পিন্টু (বাইসাইকেল) পেয়েছেন ১০ হাজার ১০৪ ভোট। ভোটের ব্যবধান সাত হাজার ৭৭৫ ভোট। মোট ৬.৭৫ শতাংশ ভোট পড়েছে।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়াল বিজয়ী হয়েছেন।
এ আসনে মোট ৮১টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে মহাজোট প্রার্থী (নৌকা) পেয়েছেন ৪৯ হাজার ৮৮৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) পেয়েছেন ২১ হাজার ৭৯০ ভোট। এ আসনে ৮১টি ভোটকেন্দ্রে মোট ভোটার এক লাখ ৮৫ হাজার ৬৬৯ জন।
দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লক্ষ ৪১হাজার ২৩২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ওয়াকার্স পার্টির  এনামুল হক সরকার পেয়েছেন দুই হাজার ৯২ভোট।
যশোর-৫ স্বতন্দ্র পার্থী স্বপন ভট্রাচার্য্য ৬৪হাজার ৪২৪ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী আওয়ামী লীগের খান টিপু সুলতান পেয়েছেন  ৫৮হাজার ৪১৮ভোট।
গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইউনুছ আলী সরকার ১লাখ ২৭ হাজার ৫৬৩পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম খুদী পেয়েছেন ১৮হাজার ২০৪ ভোট।
গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ৯৮হাজার ৫৪৬ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোয়ার হোসেন পেয়েছেন ৬৪ হাজার ৬১৪ভোট ।
গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম লিটন একলাখ ১৮হাজার ১৫২ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।