চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালি-মির্জাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম আব্দুল করিম (২৮)বলে জানা যায়।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। করিমের বাড়ি কর্ণখালি-মির্জাপুর গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে কর্ণখালি-মির্জাপুরের বিলভাতিয়ায় জমিতে কাজ করতে যান করিম। এ সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচা মনিরুল ইসলাম ও শকুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে করিমকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই ) রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]