মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় আরো ১জন আহত হন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল জলিল জানান,খবর পেয়ে পুলিশ উপজেলার দোগাছি এলাকায় গিয়ে গুলিবিদ্ধ অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে।
কে বা কারা এবং কি কারণে অজ্ঞাত পরিচয় এ যুবককে গুলি করে হত্যা করেছে তা এখনো জানান যায়নি। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের নাম ও পরিচয় জানতে তদন্ত চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]