চুয়াডাঙ্গায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে দামুড়হুদার চারুলিয়ায় কানাইবাবুর আমবাগানের পাশে তাদের লাশ পাওয়া যায়।
নিহত শাহাবুর আলী (৩৭) ও সেলিম উদ্দীন (৩৫) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলে পুলিশের দাবি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দিবাগত রাতে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের আমির হোসেনের ছেলে শাহাবুর আলী ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে সেলিম উদ্দীনকে পার্শ্ববর্তী কাজলের ইটভাটা থেকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। আজ ভোরে তাদের লাশ এলাকাবাসী দেখতে পেলে পুলিশকে খবর দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করেনি।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের জের ধরে তারা খুন হতে পারেন।
[b]চুয়াডাঙ্গা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় ২ জনকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে দামুড়হুদার চারুলিয়ায় কানাইবাবুর আমবাগানের পাশে তাদের লাশ পাওয়া যায়। নিহত শাহাবুর আলী (৩৭) ও সেলিম উদ্দীন (৩৫) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলে পুলিশের দাবি।





