ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার পীরবাড়ি এলাকায় সকালে হাঁটার সময় প্রাইভেটকারের চাপায় বাখরাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার ইয়াকুব আলী খান (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পীরবাড়ি এলাকায় গ্যাস ফিল্ডের কোয়ার্টারে থাকতেন।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়োজিদ জানান, সকালে হাঁটার সময় প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত হন ইয়াকুব আলী। এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপর এর চালক পালিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া,৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
সড়ক দুর্ঘটনায় বাখরাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার নিহত
ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার পীরবাড়ি এলাকায় সকালে হাঁটার সময় প্রাইভেটকারের চাপায় বাখরাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার ইয়াকুব আলী খান (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট





