বাস ভাংচুর ও মারধরের প্রতিবাদে শরীয়তপুরের সকল রুটে চলছে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
শরীয়তপুর জেলা বাস মিনিবাস মালিক-সমিতি ও আন্তঃজেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয়রা জানান, মঙ্গবার সকালে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভাস্করদি নামক স্থানে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান নামে একজন এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়। আহত হয় আরো দুইজন।
এ ঘটনার জের ধরে নিহতের সহপাঠি বন্ধু-বান্ধবসহ উত্তেজিত জনতা ১৪/১৫টি বাস ভাংচুর করে। এ সময় বাসে থাকা শ্রমিকদের মারধর করে তারা।
পরে রাতে বাস মালিক ও শ্রমিকরা যৌথ সভায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহবান করে।
শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, বাস ধমর্ঘটের ব্যাপারে আমি কিছুই জানি না, জেনে ব্যবস্থা নেব।
পালং মডেল থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া রাস্তায় গাড়ি চলাচল করলে সর্বাত্বক সহযোগিতা করা হবে।
[b]শরীয়তপুর, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
শরীয়তপুরে পরিবহন ধর্মঘট চলছে
বাস ভাংচুর ও মারধরের প্রতিবাদে শরীয়তপুরের সকল রুটে চলছে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু





