কক্সবাজারে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ছাত্রের নাম মো. সাদেক (১৫)। সাদেক উখিয়া উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামের জনৈক গফুর আহমদের ছেলে। সে স্থানীয় উখিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
সাদেক শুক্রবার সকালে কক্সবাজার শহরে তার বড় ভাই অ্যাডভোকেট সরোয়ার আলমের বাসায় বেড়াতে আসে বলে জানায় সাদেকের নিকটাত্মীয় আবদুল্লাহ আল মুমিন।
স্থানীয়রা জনায়, শুক্রবার রাত ১১টার দিকে শহরের হাশেমিয়া মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
[b]কক্সবাজার,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
কক্সবাজারে ছুরিকাঘাতে স্কুল ছাত্র হত্যা
কক্সবাজারে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ছাত্রের নাম মো. সাদেক (১৫)। সাদেক উখিয়া উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামের জনৈক গফুর আহমদের ছেলে। সে স্থানীয় উখিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র





