নসিমন ও করিমন চলাচল বন্ধের দাবিতে নড়াইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে নড়াইল- যশোর, নড়াইল- কালিয়াসহ অভ্যন্তরীণ সকল রূটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা চমর ভোগান্তিতে পড়েছে। সকাল থেকে বাস শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কয়েকটি নসিমন ভাঙচুর করেছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নাজমুল আলম জানান, নসিমন, করিমন, জেএসএসসহ ‘অবৈধ’ যানবাহন চলাচলের কারণে বাস যাত্রী কমে গেছে। এ কারণে মালিক-কর্মচারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
বিষয়টি নিরসনে নড়াইল পুলিশ সুপার ২৩ মার্চ পর্যন্ত সময় নিয়ে ব্যর্থ হওয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]