সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাত থেকে ফয়জুল খান নামে এক ফার্ণিচার ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে বলে নিখোঁজের পরিবার দাবি করছেন।
অপহৃত ফয়জুল বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের সিকদারপুর গ্রামের মুহিব খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, বিশ্বনাথের নতুন বাজারের রামপাশা রোডে ‘ফয়জুল ফার্ণিচার মার্ট’ নামে ফয়জুল খানের একটি দোকান রয়েছে। মঙ্গলবার সকালে তিনি দোকানে যান। রাতে না ফিরলে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
ফয়জুল খানের ছেলে জয়নুল খান দাবি করেন, দুর্বৃত্তরা আমার বাবাকে অপহরণ করেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার দুপুরে বিশ্বনাথ থানায় একটি জিডি করেছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, পুলিশ ফয়জুল খানকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সিলেটে ব্যবসায়ী নিখোঁজ
সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাত থেকে ফয়জুল খান নামে এক ফার্ণিচার ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে বলে নিখোঁজের পরিবার দাবি করছেন। অপহৃত ফয়জুল বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের সিকদারপুর গ্রামের মুহিব খানের ছেলে।





