লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, দোকানঘর ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার  ভোররাতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে বাজারের যে কোন একটি দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে।  এ সময় আকরামের স্টেশনারি অ্যান্ড কসমের্টিকস, আবু কোম্পানির ওয়ার্কশপ, সেলিমের কনফেকশনারিসহ ছয়টি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
পরে রামগতি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মইন উদ্দিন জানান, এক ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।
[b]লক্ষীপুর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]