ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গৌরনদী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বরিশাল থেকে আটরশির মাহফিলে যোগদানের জন্য মুসল্লিবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। ফলে কমপক্ষে ৪০ জন আহত হয় বলে জানা যায়।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
শ্রেণীহীন
বরিশালে যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ: আহত ৪০
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছে।