ফেনীর ছাগলনাইয়ায় কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই সরকার দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সব ব্যালটে সীলমারা হয়েছে। এ ঘটনায় একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এছাড়া অনিয়মের কারণে অপর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ উপজেলায় সরকার দলীয় প্রার্থীরা হলেন- চেয়ারম্যান মেজবা উল হায়দার চৌধুরী সোহেল (আনারস), ভাইস-চেয়ারম্যান এআর আহম্মদ ভূঁইয়া (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা আক্তার (কলস)।
সোমবার ভোট গ্রহণ শুরুর আগেই পাঠাননগর ইউনিয়নের পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকার দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সব ব্যালটে সীলমারা হয়ে যায়। এ কেন্দ্রের মোট ভোটার ১৮শ’। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে সকাল সাড়ে ৯টায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহমেদ হোসেনকে আটক করা হয়।
এদিকে শুভপুর ইউনিয়নে জয়পুর সরণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও সরকার দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সব ব্যালটে সীলমারা হয়। ওই কেন্দ্রে মোট ভোটার ৩১ শ’।
একইভাবে ১০ নং গোপালপুর ইউনিয়নের মুহুরিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরকার দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে অধিকাংশ ব্যালটে সীলমারা হয়েছে। ওই কেন্দ্রে মোটা ভোটার ৪১শ’।
এছাড়া ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের কারণে সকাল ১০টার দিকে রাজানগর ইউনিয়নের আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
[b]ফেনী, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
ভোট শুরুর আগেই ব্যালটে সীল; প্রিজাইডিং অফিসার আটক
ফেনীর ছাগলনাইয়ায় কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই সরকার দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সব ব্যালটে সীলমারা হয়েছে। এ ঘটনায় একটি কেন্দ্রের প্রিজাইডিং





