ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত থেকে মোহাম্মদ ফরিদ নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । গরু ব্যবসায়ী ফরিদের বাড়ি হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মন্না টলি গ্রামে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তের ৩৬৮/১ আর পিলার এলাকার ওপারের ৫০ গজ ভেতর থেকে ভারতের ১২১ ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।
বিজিবি ব্যাটালিয়ন ঠাকুরগাঁও ৩০ এর অফিসার মেজর আলমগীর জানান, ওই গরু ব্যবসায়ীকে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ আটক করে ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ