নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে অপহরণ করে দুই শিশু হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যালপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন মো. পারভেজ হোসেন, মো. শাহ আলী, মো. জাহাঙ্গীর।
সোমবার দুপর সাড়ে ৩টায় র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, দুপুর ২টায় নারায়ণগঞ্জের মেঘনা ঘাট থেকে শাহ আলী ও মো. জাহাঙ্গীর নামে ২জনকে আটক করে র্যাব। তাদের তথ্যের ভিত্তিতে কাচপুরের সেনপাড়া বস্তি থেকে আটক করা হয় মো. পারভেজ হোসেনকে।
এবছরের ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র জাহিদুল ইসলাম (০৯) ও ৩য় শ্রেনীর শিক্ষার্থী সাকিন (০৮) কে অপহরণের ঘটনা ঘটে।
এরপর ২২ জানুয়ারি কাঁচপুর বারগাও বেরী বাঁধের উপর জাহিদের বস্তাবন্দি লাশ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
২৬ জানুয়ারি কাঁচপুর বেরী বাঁধের পাশে প্লাষ্টিকের বস্তা বন্দি সাকিনের পানিতে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে এটিএম হাবিবুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রায় ২০ লাখ টাকার জন্য তাদের অপহরণ করে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা।
আটককৃতরা অপহরণের দিনই দুইজনকে জবাই করে হত্যা করে। তবে অপহরণ বাবদ টাকা আদায়ের জন্য অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে মুক্তিপণ দাবি করেন তারা। তারা মুঠোফোনে মুক্তিপন আদায়ের জন্য হুমকি দেয় বলে স্বীকার করেছে। র্যাবের একাধিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিকে প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করে।
র্যাব আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সাদিরা খাতুন প্রমুখ।
[b]ঢাকা,জেইউ,৩ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি) //এসআর[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় র্যাবের হাতে আটক ৩
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে অপহরণ করে দুই শিশু হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন মো. পারভেজ হোসেন,





