জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য নাসিম ওসমানের জানাযা কাকরাইল জাতীয়পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ১২ মিনিটের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাযায়  জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শামীম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, ইয়াসিন চৌধুরী এমপি এবং প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে নাসিম ওসমানের মরদেহ এসে কাকরাইল জাতীয়পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছে। জানাযা শেষে নাসিম ওসমানের লাশ নারায়নগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বেরে বাস আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সকাল সোয়া ১১টায় প্রথম জানাযা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাজী মোহাম্মদ সেলিম এমপি, ব্যারিষ্টার আমিরুল ইসলাম, ব্যারিষ্টার রফিকুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে নাসিম ওসমানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাযা শেষে জাতীয়পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু নাসিম ওসমান সম্পর্কে সাংবাদিকদের বলেন, নাসিম ওসমান আমাদের দলের প্রথম থেকে দলকে শক্তিশালী করার জন্য এবং দলের বিপদের মূহুর্তে সার্বক্ষণিক ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
গত মঙ্গলবার রাতে নাসিম ওসমান ম্রাসিভ হার্টঅ্যাটকে দিল্লীর দেরাদুন শহরের একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।
পরে লাশ নাসিম ওসমানের নিজ বাসভবন গুলশান-২ নিয়ে যাওয়ায় হয়। রাতে মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]