[b]ঢাকা: [/b]বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা বাতিল করার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা আজ রবিবার এতথ্য জানান।
৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রধান বিরোধীদলবিহীন নির্বাচনের পর জিএসপি বাতিলের গুঞ্জন ওঠে।
উইলিয়াম হানা তার ঢাকাস্থ কার্যালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন,বাংলাদেশে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) অব্যাহত থাকবে। বাংলাদেশকে এ সুবিধা থেকে বঞ্চিত করার কোনো চিন্তাভাবনা আমাদের নেই।
তিনি বলেন,এ পর্যায়ে আমরা জিএসপির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে ভাবছি না। বাংলাদেশে বর্তমানে ইইউরোপ ও আমেরিকাসহ বেশি কয়েকটি দেশ থেকে জিএসপি সুবিধা পেয়ে আসছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়।এর পর জিএসপি সুবিধা বাতিল করা নিয়ে একটা শংক তৈরি হয়েছে।উইলিয়াম হানার ঐ বক্তব্যের মধ্যদিয়ে সে আশঙ্কা দূর হলো।