ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৩ জন। রোববার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে কুমিল্লা ঝাগুড়জুলিতে এলাকায়।
কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম, সোহাগ ও অজ্ঞাতনামা একজন। নিহত শরিফুল পেশায় ছিলেন প্রকৌশলী। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। সোহাগ একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তাঁর বাড়ির ঠিকানা জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাসগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে ।
২ জনের মরদেহ তাদের পরিবার নিয়ে গেছে । একজনের মরদেহ ফাঁড়িতে আছে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৩ জন। রোববার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে কুমিল্লা ঝাগুড়জুলিতে এলাকায়। কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়। আহত অপর ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।





