মাদক, জুয়া, দেহ ব্যবসা, ঘুষ ইত্যাদিকে না বলুন বলে মন্তব্য করেন তুরাগ থানা অফিসার ইনচার্জ আবির মোঃ হোসেন।
আজ বুধবার  তুরাগ থানা ডিয়াবাড়ী মৌজা ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ খোলা আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি আরো জানান, সকলে সম্মিলিতভাবে সার্বিক সহোযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি থানায় যোগদানের সাথে সাথে ধউর নৌকায় দেহ ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তুরাগ থানা এলাকায় ডাকাতি  ও ছিনতাই অপসারনের জন্য বিভিন্ন স্থানে কমিটি ও মুক্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখিত আলোচনায় উপস্থিত ছিলেন থানার অপারেশন অফিসার এস আই শাহাবুদ্দিন সাহেব আর ও ছিলেন ৬ নং ওয়ার্ডের সভাপতি সহ অন্যান্যরা সম্মানিত ব্যক্তিবর্গরা।
[b]ঢাকা, এডি (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]