জামায়াতে ইসলামী আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির রায়ের রায়ের প্রতিবাদে ডাকা সকাল- সন্ধ্যা হরতাল সমর্থনে পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী শাখা।
সকালে শালনা কনকর্ড গার্মেন্টস এর সামনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে শিবিরের নেতাকর্মীরা। এসময় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিলে মহনগরীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]