ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়ন অওয়ামী লীগের সভাপত ও সোনালী ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। সোমবার রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা তাকে মাথায় ও মুখে আঘাত করে হত্যা করে। পরে লাশ ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাঁশাগাড়ি নামক এলাকায় ফেলে রাখে। লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তিনি উপজেলার হাট কৃষ্ণপুর বাজারের সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে তিনি মারা যান।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়ন অওয়ামী লীগের সভাপত ও সোনালী ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। সোমবার রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।