নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই মহিলা ও এক পুরুষসহ তিন ‘মাদক ব্যবসায়ী’কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দিনগত রাতে যাত্রীবাহী বাসে পরিচালিত ওই অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়।
জেলার সোনাইমুড়ী উপজেলার পৌর এলাকার ঢাকা-নোয়াখালী সড়কে যাত্রীবাহী উপকূল এক্সপ্রেস এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের সোনাইমুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ
[/b]
শ্রেণীহীন
সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই মহিলা ও এক পুরুষসহ তিন ‘মাদক ব্যবসায়ী’কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।





