ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের ৩ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ বাসযাত্রী।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের প্রাইভেটকার চালক পারভেজ (৩০), বাসচালক মাদারীপুরের খাইরুল (২৪)। নিহত ট্রাকচালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
রোববার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে।
সরাইলের খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নূর মোহাম্মদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর বৈশামুড়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। এসময় ট্রাকের চালকসহ বাসের অন্তত ১২ যাত্রী আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক মারা যান।
এদিকে সকাল সাড়ে সাতটার দিকে একই মহাসড়কের মালিহাতা এলাকায় ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক পারভেজ নিহত হন।
[b]ব্রাহ্মণবাড়িয়া, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ চালক নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের ৩ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ বাসযাত্রী। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের প্রাইভেটকার চালক পারভেজ (৩০), বাসচালক





