যশোর জেলার বেনাপল সীমান্ত থেকে সাড়ে ১৭ কোটি টাকার স্বর্ণালঙ্কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে আটকের ৪ দিন পর গণমাধ্যমকে জানানোর ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গত বুধবার এ পণ্য আটক করা হলেও শনিবার পর্যন্ত তা কাস্টমসে জমা দেয়া হয়নি।
বিজিবি জানিয়েছে, ২ এপ্রিল বিকেল ৫টায় আমড়াখালি সীমান্তে অভিযান চালায় বিজিবি। সেসময় একটি কাভার্ডভ্যানে তল্লাসি চালিয়ে ১ হাজার ৯৫৩ জোড়া বালা, ১ লাখ ৮৮ হাজার ১০৮ জোড়া চুড়ি, ৪ হাজার ২৩৯ সেট নেকলেস, ৯৭ হাজার ৫৮৮ জোড়া কানের দুল, ১ হাজার ৫৮০ পিচ চেইন, ৮ হাজার ৭৯১ পিচ ব্রুস, ১ হাজার ৪০৪ পিচ আংটি, ১ হাজার ৬০ পিচ বেসলেট, ২ হাজার ৬৪০ সেট টিকলি, বিছা ৮৪ পিচসহ জব্দ করে।
তবে বিজিবি ২ এপ্রিল এসব স্বর্ণালঙ্কার আটক করলেও ৪দিন পর কেন গণমাধ্যমকে জানানো হলো তার কোন সদুত্তর দিতে পারেননি বিজিবি যশোর ক্যাম্পের অধিনায়ক মতিউর রহমান।
[b]যশোর, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]