[b]মেহেরপুর:[/b] জেলা সদরের কুলবাড়ীয়া গ্রাম থেকে ১১টি পেট্রোল বোমা ও ২টি হাত বোমা উদ্ধার করেছে র্যাবব।
গত রোববার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দিন জানিয়েছেন, কুলবাড়ীয়া গ্রামের মিশকাত আলীর বাড়ির সামনের সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। তবে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমাগুলো ফেলে রেখে যেতে পারে।
গোপন সংবাদের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে সদর থানায় জমা দেওয়া হয়েছে।
শ্রেণীহীন
পরিত্যক্ত অবস্থায় ১৩ বোমা উদ্ধার
জেলা সদরের কুলবাড়ীয়া গ্রাম থেকে ১১টি পেট্রোল বোমা ও ২টি হাত বোমা উদ্ধার করেছে র্যাবব। গত রোববার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। র্যাব-৬ মেহেরপুরের





