লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যায় রামগঞ্জের পদ্মা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল বিক্রির সময় ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]