বাঁশখালির পূর্ব চাম্বল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফজলুল কাদের মানিক (২৮) নামে এক দোকানদার নিহত হয়েছেন। তিনি পূর্ব চাম্বল এলাকার আজানি পাড়া এলাকার বাসিন্দা। সোমবার রাত সাড়ে দশটায় এ হত্যাকাণ্ড ঘটে।
রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে মানিক গুলিবিদ্ধ হন। রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া সাংবাদিকদের জানান,ফজলুল কাদের পূর্ব চাম্বল বাজারে একটি মুদি দোকানের মালিক। রাতে দোকান বন্ধ করে বাবাসহ বাড়িতে ফেরার সময় পাতলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পারিবারিক শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণ করছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]