যশোরের চৌগাছায় আব্দুর রাজ্জাক নামে এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জামায়াত কর্মীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে  বলে জানা যায়।
আজ সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার ধুলিয়ানি আজমতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। 
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রাজ্জাককে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে পানের পরজের মধ্যে লাশ ফেলে রেখে গেছে বলে জানান চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান।
তিনি আরো জানান, তবে কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
[b]যশোর,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ [/b]