চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাচনকে ঘিরে মুখোশধারী দুর্বৃত্তরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি প্রদান ও পোস্টারে আগুন দিয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পৃথক স্থানে ১১টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রজেক্টর লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার মরুপদোয়া গ্রামে ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে জামায়াত-বিএনপি’র নেতা-কর্মীদের বাড়িতে ঢুকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলে এবং গেলে হত্যার হুমকি দেয়। এরপর দুর্বৃত্তরা বাড়ান্দি গ্রামের মসজিদের সামনে চারটি, হাসাদাহ মাঝপাড়ায় একটি, পুরন্দপুরে চারটি ও মাধবপুর স্কুলের কাছে দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
তারা মাধবপুর স্কুলে টি-২০ ক্রিকেট খেলা দেখার একটি প্রজেক্টর লুট করে নিয়ে যাওয়ার সময় পুরন্দপুর বাজারে জামায়াত-বিএনপি’র নির্বাচনী পোস্টারে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জীবননগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন মুঠোফোনে জানান, দুর্বৃত্তরা জামায়াত নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সতর্ক করে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং তাদের নির্বাচনী পোস্টারে আগুন ধরিয়ে দিয়েছে।
জীবননগর থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার মশিউর রহমান বোমা বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচনী পোস্টারে আগুন, প্রজেক্টর লুট এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদানের ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]চুয়াডাঙ্গা,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাচনকে ঘিরে মুখোশধারী দুর্বৃত্তরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি প্রদান ও পোস্টারে আগুন দিয়েছে।





