পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবদল কর্মী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। এ সময় তিনটি দোকান ও একটি আবাসিক হোটেল ভাঙচুর করা হয়। সোমবার রাত পৌনে নয়টার দিকে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে সূত্র জানায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাই তালুদকার জাহাঙ্গীরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি।
নিহত জাহাঙ্গীরের বাড়ি উপজেলার ৭ নং ওয়ার্ড কদমতলা আমবাগান এলাকায়। তিনি যুবদল কর্মী ছিলেন। আহত তিনজন হলো- আমান উল্লাহ ওরফে বুরু (৪০), নয়ন হোসেন (৩২) ও সুমন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোড এলাকায় অবস্থিত নয়ন, সুমন, পাভেলের দোকান ও আরামবাগ আবাসিক হোটেলে ভাঙচুর চালায়। এসময় তাদের বাধা দিতে গেলে তারা জাহাঙ্গীর আলম, নয়ন, সুমন ও আমান উল্লাহ ওরফে বুরুকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় চারজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আমান উল্লাহ ওরফে বুরু ও জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী যাবার পথে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, হামলাকারীরা সকলেই ক্ষমতাসীন দলের কর্মী।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ (টাইমনিউজবিডি.কম) // কেবি/ এফএ[/b]
শ্রেণীহীন
প্রতিপক্ষের হামলায় ঈশ্বরদীতে যুবদল কর্মী নিহত
পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবদল কর্মী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। এ সময় তিনটি দোকান ও একটি আবাসিক হোটেল ভাঙচুর করা হয়। সোমবার রাত পৌনে নয়টার দিকে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে সূত্র জানায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাই তালুদকার জাহাঙ্গীরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি। নিহত জাহাঙ্গীরের বাড়ি উপজেলার ৭ নং ওয়ার্ড কদমতলা আমবাগান এলাকায়





