আজ রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
এবারের কাস্টমস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘যোগাযোগ: অধিকতর সহযোগিতার জন্য তথ্য বিনিময়’।
দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা অফিসার্স ক্লাবে সেমিনারের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্থাটির চেয়ারম্যান গোলাম হোসেন।
এ দিবসটি উপলক্ষে দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

[b]ঢাকা,২৬জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]