একতরফাভাবে ভারত বিপুল পরিমাণে পানি প্রত্যাহার করায় তিস্তা নদী আজ প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। আর এ কারণেই ৬০ হাজার হেক্টরেরও বেশি জমি বোরো মৌসুমেও অনাবাদি রয়ে গেছে বলে অভিযোগ করেছে তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটি।
তিস্তা নদী রক্ষায় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তারা বলছে, পানি স্বল্পতার কারণে বিপর্যস্ত হচ্ছে জীববৈচিত্র্য, তিস্তা পারের সাধারণ মানুষও নানা রোগে আক্রান্ত হচ্ছে।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।সংগঠনের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা শামসুদ্দিন, রিভার ইন পিপল’র সাধারণ সম্পাদক রবিন আহসান প্রমুখ।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
ভারতের কারণেই তিস্তা পানিশূন্য, ব্যবস্থা নেয়ার দাবি