ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আগামী ২৬ মে নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য ওই শপথ অনুষ্ঠানে উপস্থিতির জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে ।
বুধবার ভারতের হিন্দি দৈনিক জাগরণের অনলাইন সংস্করণের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লকের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মোদির শপথ অনুষ্ঠানে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র প্রধানদের উপস্থিতি কামনা করছে বিজেপি। এ জন্য বাংলাদেশ ও পাকিস্তানসহ সার্কের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ মের শপথে পাক প্রধানন্ত্রী নওয়াজ শরিফ বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে আসবেন নাকি প্রতিনিধি পাঠাবেন তা এখনো নিশ্চিত নয় সাউথ ব্লক।
লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রোববার বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে বাংলাদেশ সফরে আসারও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ