[b]ঢাকা:[/b]বিরোধী দল সন্ত্রাস,নাশকতা বন্ধ করলে দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে ইচ্ছুক আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ইতিমধ্যে একথা জানিয়েছেন বলে মন্তব্য বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জোট ভিত্তিক ২২টি সংগঠন সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ১৮ দলের সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে জনগণ স্বত্ব:স্ফূর্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনকে গ্রহণযোগ্য করেছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্রপ্রার্থীর সঙ্গে পরাজিত হয়েছে। এতেই প্রমাণ হয়েছে সরকার নির্বাচনে কোন হস্থক্ষেপ করেনি।
আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বলেছেন,দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের মূল কাজ হবে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ র্নিমূল করা,জনগণের জানমাল রক্ষাকরা ও দেশে শান্তি,স্থিতিশীলতা বজায় রাখা।
বিরোধী দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি আরো বলেন,নির্বাচন কমিশন কম ভোটকে বেশি করে দেখায়নি। কারচুপি করেনি এবং নির্বাচনে সরকার কোন হস্থক্ষেপ করেনি।
সংগঠনের সভপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ।
শ্রেণীহীন
সমঝোতায় ইচ্ছুক আওয়ামী লীগ:হাছান মাহমুদ
ঢাকা:বিরোধী দল সন্ত্রাস,নাশকতা বন্ধ করলে দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে ইচ্ছুক আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ইতিমধ্যে একথা জানিয়েছেন বলে মন্তব্য বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।





