ভোলার চরফ্যাশনের শশীভূষণ সড়কে ট্রাক চাপায় মো: হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় চরফ্যাশনের বিআরডিবি মোড়ে এই ঘটনা ঘটে। নিহত হোসেন চরফ্যাশন পৌর ৬নং ওয়ার্ডের মো: ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রসুলপুর থেকে একটি ইটবোঝাই ট্রাক চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে বিআরডিবি মোড়ে হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হোসেনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
[b]ভোলা,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]