[b]ওয়েলিংটন:[/b] ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক কেন উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছেন না। এদিকে চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন ক্যারিবীয়দের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ড্যারেন সামি।
নিউজিল্যান্ডের ওয়ানডে দলের ১৪ জন থেকে ১২ জন নিয়ে টি-টোয়েন্টি দল গঠন করা হয়েছে। কেন উইলিয়ামসন ও কাইল মিলস ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ফিরে গেছেন।
এদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক চোট পাওয়ায় ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভোই নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজ দলকে।
কুইন্সটাউনে তৃতীয় ওয়ানডেতে ভেজা মাঠে দৌড়ানোর সময় ব্যথা পান সামি। আপাতত দলের সঙ্গে থেকে নিউজিল্যান্ডেই পুনর্বাসনে অংশ নেবেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন বাঁহাতি স্পিনার নিকিতা মিলার।
টি-টোয়েন্টি সিরিজে দলে যোগ দিতে নিউজিল্যান্ডে পৌঁছেছেন আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল ও স্যামুয়েল বদ্রি। বুধবার পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ খেলার টিকিট পেয়েছেন অলরাউন্ডার রাসেল।
তবে টি-টোয়েন্টিতে মাঠ কাঁপানো ক্রিকেটার ক্রিস গেইল চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে মাঠে নামতে পারছেন না।
[b]নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:[/b] ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, মার্টিন গাপ্টিল, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককুলাম, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জেমস নীশাম, লুক রঞ্চি, জেসি রাইডার, টিম সাউদি ও রস টেলর।
[b]ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:[/b] ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, টিনো বেস্ট, জনসন চার্লস, নরসিং ডিওনারাইন, আন্দ্রে ফ্লেচার, জ্যাসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডি সিমন্স ও চ্যাডউইক ওয়ালটন।
শ্রেণীহীন
উইলিয়ামসন ও সামি নেই টি-টোয়েন্টিতে
ওয়েলিংটন: ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক কেন উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছেন না। এদিকে চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন ক্যারিবীয়দের





