ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারককে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার দুপুরে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে এ হুমকি দেন বলে জানা গেছে। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় সারাধারণ ডায়রি করা হয়ছে।
দুপুরে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি আবদুল মোবারককে বলেন,“আমি তোমার যম। তোমার হায়াত নির্ধারিত হয়ে গিয়েছে। অতি শিগগিরই তোমার স্ত্রী বিধবা ও তোমার সন্তানরা এতিম হবে।”
আবদুল মোবারক সাংবাদিকদের জানান,বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটে নিজের মোবাইল ফোনে হত্যার হুমকি পান তিনি। এ সময় নির্বাচন কমিশনার আবু হাফিজ,জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ উপস্থিতি ছিলেন বলে জানান তিনি।
পরে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে একান্ত সচিব আলমগীর হোসেনকে নির্দেশ দিয়েছেন।
বিকালে আলমগীর হোসেন শেরাবংলা নগর থানায় একটি সাধারণ ডায়রি করেন (নম্বর-৩৮৯)।
উল্লেখ্য,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দুই দফা শেষ করে গত ৩ মার্চ স্বপরিবারে যুক্তরাষ্ট্রে গেছেন। এরপর থেকেই আবদুল মোবারক ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করেছন।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত সিইসি আব্দুল মোবারক তার বক্তব্যের জন্য বিএনপিসহ বিভিন্ন মহলের আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
ইসি মোবারককে ফোনে হত্যার হুমকি
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারককে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার দুপুরে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে এ হুমকি দেন





