প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে। গবেষণার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের আবিস্কারসহ পানিসম্পদের উন্নয়নে কাজ করতে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
রোববার সকালে পানিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
সকাল সাড়ে দশটায় পানিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে খোঁজ-খবর নেয় প্রধানমন্ত্রী।
বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের গতি ও মান বৃদ্ধি করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয় পরিদর্শন করছেন।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শন করেন।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
মৎস্যসম্পদ বৃদ্ধিতে কাজ করছে সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে। গবেষণার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের আবিস্কারসহ পানিসম্পদের উন্নয়নে কাজ করতে তিনি পানিসম্পদ





