ছয় ধাপে দেশের ৪৮৭টি উপজেলায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা হতে পারে বৃহস্পতিবার। নির্বাচনকালে প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন উপজেলায় পাঁচ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে প্রথম ধাপে ১০২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি এ ধাপের নির্বাচন হবে।
কমিশন সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১১৭টি উপজেলায়, ১৫ মার্চ তৃতীয় ধাপে ৭৪টি উপজেলায়, ২৫ মার্চ চতুর্থ ধাপে ৭২টি উপজেলায়, ৩১ মার্চ পঞ্চম ধাপে ৬৫টি উপজেলায়, ৩ মে  ৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবো।
এদিকে, উপজেলা নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সভা কক্ষে বৈঠকটি শুরু হয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়।
এরপর নির্বাচন কমিশনারদের নিজেদের মধ্যে বৈঠক শেষে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।