[b]ঢাকা: [/b]আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় ১১৫টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবার কথা এমন স্কুলগুলোতেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত দুর্বৃত্তদের দেয়া আগুনে ভস্মীভূত হয় এসব ভোটকেন্দ্র।
জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, ফেনী, নরসিংদী, নীলফামারী, বরিশাল, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, রংপুর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নাটোর, খুলনা, রাজশাহী, বগুড়া, ভোলা, মানিকগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, টাঙ্গাইল, বাগেরহাট, পিরোজপুর, যশোর, পাবনা, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, সাতক্ষীরা, মেহেরপুর, মৌলভীবাজার, সিলেট, কুড়িগ্রাম, শেরপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন,কিছু ভোট কেন্দ্রে আগুন লাগানোর খবর তারা পেয়েছেন,তবে বেশির ভাগই মেরামত করা হচ্ছে এবং সেখানে ভোটগ্রহণ করা যাবে।
তবে আক্রান্ত ভোটকেন্দ্রের কোনো সংখ্যা উল্লেখ করেননি সিইসি।
শেষ মুহুর্তে হয়তো দু 'একটি কেন্দ্র পরিবর্তন করে কাছাকাছি অন্য কোথাও নিয়ে যেতে হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।





