সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আম কুড়াতে গিয়ে দু' বোন আর ফিরে আসেনি।
শুক্রবার সকালে এ দু' বোনের মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা হলো- ওই গ্রামের নুরুজ্জামানের মেয়ে রাজিয়া পারভীন (৫) ও আজগর আলীর মেয়ে তামান্না সুলতানা (২)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
আরো জানা যায়, সকালে রাজিয়া ও তামান্না তাদের বাড়ির পাশে আম আম কুড়াতে যায়। এ সময় পাশের পুকুরে আম পড়ে থাকতে দেখে কুড়াতে যায় তারা। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এ ঘটনার পর তাদের মা-বাবা বারে বারে মূর্ছা যাচ্ছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]