চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাণীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম গার্মেন্টস পণ্যের ব্যবসায়ী বলে পুলিশ জানায়। তবে বিএনপি'র পক্ষ থেকে নিহত জাহাঙ্গীরকে যুবদল নেতা বলে দাবী করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাজঘাটা এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। রক্তাক্তবস্থায় তাকে রাউজানস্থ জে কে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ অলি জানান, ব্যবসায়িক দ্বন্দ্বে জাহাঙ্গীর খুন হতে পারে বলে ধারণা করছি। তারপরও আমরা এব্যাপারে তদন্ত করছি কারা এই হত্যাকাণ্ড গঠিয়েছে। আমরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম, ২৪ জানুয়ারি,(টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাণীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।





