[b]দিনাজপুর:[/b] জেলার বিরামপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাতে তার বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মানিক তার বাবা আফতাব উদ্দিনকে (৬০) গত শুক্রবার ছুরিকাঘাত করে। এরপর রোববার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আফতাব উদ্দিন অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই ও বিরামপুর পৌরসভা এলাকার জগন্নাথপুর মন্ডলপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।
বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান,গত শুক্রবার মায়ের চিকিৎসার খরচ না দেওয়ার জেরে পিতা আফতাব উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয় মানিকের। এক পর্যায়ে মানিক তার বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
তিনি জানান, ওইদিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে আফতাব উদ্দিন মারা যান।
ওসি জানান, নিহতের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্রেণীহীন
ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে পিতা খুন
জেলার বিরামপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাতে তার বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মানিক তার বাবা আফতাব উদ্দিনকে (৬০) গত শুক্রবার ছুরিকাঘাত করে





