চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিংনগর সীমান্ত থেকে ৭২ বোতল ভারতীয় মদ ও ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আটককৃত মালের মূল্য দুই লক্ষাধিক টাকা।
রোববার ভোর ৫টার দিকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র থেকে জানা গেছে, রোববার ভোরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর সীমান্তের একটি কলাবাগানে ওঁৎপেতে ছিল। এ সময় ভারত থেকে ৩-৪ জন চোরাচালানী বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করলে তারা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে মদ ও ফেনসিডিল উদ্ধার করে।
ঢাকা, এমআর,২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ