বুধবার বগুড়ায় পেট্রল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। জেলা শহরের জামিলনগরের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন-বগুড়ার গাবতলী এলাকার জাত হলিদা গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৪০),শিবগঞ্জ উপজেলার কিচক আখসন এলাকার মোশারফ হোসেনের ছেলে মহসীন আলী (২১),গাবতলী উপজেলার সাত সাঘাটিয়া এলাকার জাভেদ আলীর ছেলে আব্দুর রহিম (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ শিব রামপুর এলাকার রেজাউল করিমের ছেলে রাশেদুল ইসলাম (১৮)।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান,শহরের জামিলনগর এলাকার নাবিব ছাত্রবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা,২০০ গ্রাম গান পাউডার,দুই বস্তা পাথর ও দুই লিটার পেট্রল উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম জানান,আটকৃতরা আগে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বগুড়ায় পেট্রল বোমা উদ্ধার, আটক ৪
বুধবার বগুড়ায় পেট্রল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। জেলা শহরের জামিলনগরের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।





